ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ফের বাড়ল চিনির দাম

3 May 2023, 6:34:00

মাত্র ১০ দিনের ব্যাবধানে দেশের বাজারে আবারো বাড়লো চিনির দাম। যেখানে ঈদের মাঝেও চিনির দাম ছিলো ১২৫ টাকা কেজি হঠাৎ প্রতি কেজিতে ১৫ টাকা বেড়ে চিনির দাম দাড়ালো ১৪০ টাকায়। তবে বাজারে খোলা চিনি পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি মিলছে না মোটেও।

বুধবার (২ মে) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানি নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে।

খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে বাজারে চিনির দামে এই অস্থিরতা চলছে। তবে মিলমালিকরা বলছেন, দেশে চিনির কোনো সংকট নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। এ অবস্থায় গতকাল চিনিকলের মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠির মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

গত মাসে সরকার প্রতি কেজি খোলা চিনির দাম ১০৪ টাকা বেঁধে দিয়েছিল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: