Thursday 19 November, 2026

For Advertisement

‘কমছে না পোল্ট্রির দাম, আরও ৬-৭ মাস অপেক্ষা করতে হবে’

16 March, 2023 6:35:54

বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় এখনই কমছে না পোল্ট্রি মুরগির দাম। এজন্য আরও ৬-৭ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ৩ দিনব্যাপী ‘১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী রোজায় পোল্ট্রির দাম আর বাড়বে না, তবে যা দাম বৃদ্ধির সেটা ইতিমধ্যে বেড়ে গিয়েছে। এটা ভালো দিক না।’

‘১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণেই পোল্ট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ফলে বাজারে যোগানের ঘাটতি রয়েছে।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন খামারিরা আবার উৎপাদনে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ৬-৭ মাস সময় লেগে যাবে।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore