Thursday 19 November, 2026

For Advertisement

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা

15 February, 2023 12:35:38

ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার এ দু’দিন ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য কার্যক্রম শুরু করবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore