Thursday 24 September, 2026

For Advertisement

দেশের বাজারে সোনার দাম কমল

4 February, 2023 10:48:19

দাম বৃদ্ধির রেকর্ড গড়ার ২১ দিন পর দেশের বাজারে কমেছে সোনার দাম। ভরি প্রতি কমেছে ১ হাজার ১৬৭ টাকা। এতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৯২ হাজার ২৬২ টাকা। আগামীকাল রবিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বর্ণ ব্যবসায়ীয়দের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার ফলে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৮ হাজার ৬৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের দাম ৯৯২ টাকা কমিয়ে করা করা হয় ৭৫ হাজার ৪৬৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়।

অপরদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা ও ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস সোনার বাজারে অস্থিরতা বিরাজ করে। এর মধ্যে গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর, ১৮ ও ১৩ নভেম্বর দেশে সোনার দাম বাড়ানো হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি সেই রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় পৌঁছায় সোনার দাম। তখন দাম গিয়ে ঠেকে ৯৩ হাজার ৪২৯ টাকায়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore