For Advertisement
টিসিবির ডাল-চিনির দাম বাড়ল কেজিতে ৫ টাকা
ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি হওয়া চিনি ও ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল বিক্রি হবে ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায়। তবে ভোজ্যতেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।
ফ্যামিলি কার্ড সহ গ্রাহকরা ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল কিনতে পারেন। তবে এবার পেঁয়াজ বিক্রি না করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। পণ্যগুলি টিসিবির ডিলারদের দোকানে বা নির্ধারিত স্থায়ী প্রতিষ্ঠানে বিক্রি করা হবে। ডিলাররা সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore