For Advertisement
১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়
দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালিত হবে।
নতুন সূচি অনুসারে, সকাল ১০ টা ৩০ মিনিটে লেনদেন শুরু হবে। আর তা চলবে বিকাল ২টা ৫০ মিনিট পর্যন্ত।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সকাল ১০ টা ২৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত প্রি-ওপেনিং সেশন। আর ২ টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত হবে পোস্ট ক্লোজিং সেশন।
ব্যাংকে লেনদেনের সময়সূ্চিতে পরিবর্তন আসায় তার সাথ মিল রেখে পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ৩ নভেম্বর লেনদেনের নতুন সময়সূচি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
নতুন সূচি অনুসারে, ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, আর তা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বর্তমানে ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হয়। আর পুঁজিবাজারে লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ পর্যন্ত।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore