Friday 21 August, 2026

For Advertisement

ডিএসইতে শেষ কার্যদিবসে লেনদেনে উত্থান

27 October, 2022 11:25:15

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা পরযন্ত পুঁজিবাজারে ২৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore