Thursday 19 November, 2026

For Advertisement

৫৪ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার

19 October, 2022 11:05:52

সৌদি ও আবুধাবিসহ বিভিন্ন দেশ থেকে এক বছরের জন্য ৫৪. ৬০ লাখ মেট্টিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার। সৌদি আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল এবং বিভিন্ন দেশ থেকে ৩৮.৬০ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদি আরামকো এবং আবুধাবির কাছ থেকে ১৬ লাখ টন অপরিশোধিত তেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিপিসির মাধ্যমে জি-টু-জি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চল ও সংলগ্ন এলাকা পতেঙ্গায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

‘চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ নামের প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত হবে। স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম ওয়াসা এ প্রকল্প বাস্তবায়ন করবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore