Saturday 22 August, 2026

For Advertisement

আবারও কমলো টাকার মান

22 June, 2022 11:06:04

ডলারের বিপরীতে আবারও এক দফা কমলো টাকার মান। এবার টাকার মান ১০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৯০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের দিন সোমবার প্রতি ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

এ নিয়ে গত দুই মাসে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৬ টাকা ৭০ পয়সা কমেছে। আর চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১৩ বার মান হারিয়েছে টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের (২০২১ সালের) আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখনো অব্যাহত।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore