For Advertisement
ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান
টাকার বিপরীতে ডলারের মান আরও এক দফা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
এর আগে ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৮৭ টাকা ৯০ পয়সা। এ নিয়ে মো. সিরাজুল ইসলাম বলেন, সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হারটি কার্যকর হবে।এ নিয়ে মো. সিরাজুল ইসলাম বলেন, সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হারটি কার্যকর হবে।
এছাড়া আমদানি ও রপ্তানি বিল সমন্বয়ে বিসি দর করা হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মেনে এখন থেকে ব্যাংকগুলো এই দরে ডলার কেনাবেচা করবে।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়ে যায়। তাতে ডলারের চাহিদাও বাড়তে থাকে। ফলে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশের মুদ্রা টাকাও ডলারের বিপরীতে দর হারাতে থাকে। এ নিয়ে চলতি মাসে চতুর্থ দফায় ডলারের দাম বাড়ানো হলো।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore