Thursday 19 November, 2026
For Advertisement
লিফট উৎপাদনে ভ্যাট ছাড় বাড়ল ৩ বছর
23 March, 2022 11:22:10
দেশের লিফট উৎপাদন উৎসাহিত করার উপলক্ষে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত লিফটের যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে ভ্যাট মওকুফের সুবিধা ভোগ করতে পারবেন নির্মাতারা।
গত ২১ মার্চ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা এই বছরের ৩০ মার্চ শেষ হতে চলছে। লিফটের চাহিদার বিবেচনায় এনবিআর নতুন করে এ সুবিধা বৃদ্ধি করল। এনবিআর সর্বপ্রথম ২০২০ সালের ১৪ মে দেশীয় লিফট তৈরি সক্ষমতা বৃদ্ধির জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়।’
উল্লেখ্য, বর্তমানে ওয়ালটন এবং আরএফএল গ্রুপ নামের স্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশে লিফট তৈরি করছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore