Thursday 19 November, 2026

For Advertisement

বিনিয়োগ আকৃষ্টে আবুধাবিতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব আজ

10 March, 2022 11:06:13

প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে আবুধাবিতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। এবারের বিনিয়োগ আকৃষ্টের এ অনুষ্ঠানটি আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন।

বৃহস্পতিবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে।

এবারের ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠানটিতে পার্টনার হিসেবে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনধিদল এ অনুষ্ঠানে অংশ নেবেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিজনেস কাউন্সিল, চেম্বারের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্য করে এ অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুবিধা, বাংলাদেশের পুঁজিবাজারের পণ্য এবং পরিষেবাগুলোর সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে।

এছাড়া, বিএসইসি সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore