Thursday 19 November, 2026

For Advertisement

রোজার আগেই অস্থির পেঁয়া‌জের বাজার

5 March, 2022 5:46:39
Amritsar: Sacks of onions at a wholesale vegetable market in Amritsar on Sep 24, 2019. Onion prices soared across the country due to supply disruptions due to floods in Madhya Pradesh, Maharashtra and some southern states. Last week's rainfall has further aggravated the problem, due to which onion prices have surged up to Rs 70-80 per kg in the national capital and other parts of the country. (Photo: IANS)

ধারাবাহিকভাবে নিত্য পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন পণ্যসহ ভোজ্য তেল নিয়ে তেলেসমাতির পর রোজাকে সামনে রেখে এবার অস্থির হয়ে পড়েছে পেঁয়াজের বাজারও। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।

রাজধানীর কারওয়ান বাজার, নিউমা‌র্কেট, হা‌তিরপুলসহ বেশকিছু বাজারে গত মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩০-৩৫ টাকা। চলতি মাসে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। এক সপ্তা‌হ আগেও বাজারে পেঁয়াজের দাম ছিল ৪৫-৫০ টাকা।

শনিবার (৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, হা‌তিরপুল ও নিউমা‌র্কেট বাজার পরিদর্শনে পেঁয়াজের মূল্য বৃদ্ধির এমন চিত্র দেখা গেছে।

এ বিষয়ে হা‌তিরপুল বাজারের পেঁয়াজ বিক্রেতা র‌শিদুল ইসলাম জানান, ‘শীতের শেষভাগে যে ভারীবৃষ্টি হ‌য়ে‌ছে, তার কার‌ণে পেঁয়াজের আশানুরূপ ফলন মেলেনি। সে কারণে বাজা‌রে পেঁয়া‌জের চাহিদার তুলনায় সরবরাহ কম। তাছাড়া সামনে রোজার মাস, মানুষের মধ্যে বে‌শি ক‌রে পেঁয়াজ কেনার আগ্রহ দেখা যা‌চ্ছে। কিন্তু ব্যবসায়ী হি‌সে‌বে আমরা হতাশ। কারণ জি‌নি‌সের দাম বাড়লে বা বাজা‌রে অস্থিরতা হ‌লে বেচাকেনা ভালো হয় না।’

কারওয়ান বাজার পাইকা‌রি পেঁয়া‌জের বাজার পরিদর্শনে যে পেঁয়াজ কেজিপ্রতি ৫৫-৫৮ টাকায় বিক্রি দেখা গেছে । নিউমা‌র্কেট বা হা‌তিরপুল বাজা‌রে সেই একই পেঁয়াজ মান অনুসারে ৬৫-৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যাংক কর্মকর্তা ফখরুল আবেদীন জানান, ‘এভা‌বে প্রতি সপ্তা‌হে কো‌নো না কো‌নো প্রয়োজনীয় প‌ণ্যের দাম বাড়‌ছে। কখনও তেল, কখনও চি‌নি বা চাল। এ সপ্তা‌হে পেঁয়া‌জের দাম কে‌জি‌তে ১০ থে‌কে ১৫ টাকা বে‌ড়ে‌ছে। আমরা আস‌লে অসহায় হ‌য়ে পড়‌ছি। খুচ‌রো ব্যবসায়ীরা পাইকার‌দের দোষ দেয়। আমরা কা‌কে দোষ দেব?’

জানতে চাইলে পেঁয়াজ ব্যবসায়ী ম‌তিন মিয়া ব‌লেন, ‘রোজা আস‌তে এখনও এক মা‌সের ম‌তো বাকি। তারপরও মানুষ তেল, চি‌নি, পেঁয়াজ এসব ‌বে‌শি বে‌শি ক‌রে কিন‌ছে। সু‌যোগ বু‌ঝে কোম্পা‌নিগুলোও দাম বা‌ড়ি‌য়ে দি‌চ্ছে। যারা এখন বে‌শি ক‌রে পেঁয়াজ কিন‌ছেন, তারা বুঝ‌তে চা‌চ্ছেন না এখনকার পেঁয়াজ কাঁচা। বে‌শি দিন রাখ‌লে নষ্ট হ‌য়ে যা‌বে। এসব বল‌লে আমার দোকান থে‌কে নে‌বে না, তাই কিছু ব‌লি না। ত‌বে প‌রি‌চিত কিছু কাস্টমার আছে, তা‌দের‌ বল‌লে তারা বো‌ঝেন।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore