Thursday 19 November, 2026

For Advertisement

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় অস্ট্রেলিয়া

22 February, 2022 12:38:46

দুই দেশের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) এর আওতায় বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ (মঙ্গলবার) অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত (টিফা) যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় অস্ট্রেলিয়ার সঙ্গে এ ইস্যুসহ আরও বেশ কয়েকটি খাতে বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ সভা হবে। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের অ্যাসোসিয়েট সেক্রেটারি টিন ইয়েন্ড।

এ ব্যাপারে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, অস্ট্রেলিয়ার কাছে আমরা কৃষি, জ্বালানি, আইসিটি ও শিক্ষা খাতে বিনিয়োগ চাইছি। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহায়তা চাওয়া হবে।

দেশে প্রচুর অদক্ষ জনগোষ্ঠী রয়েছে উল্লেখ করে সচিব বলেন, এদের দক্ষ করে গড়ে তুলতে পারলে করোনা-পরবর্তী বহির্বিশ্বে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশের পুঁজিবাজারে অস্ট্রেলিয়ার আগ্রহের বিষয়ে সিনিয়র সচিব বলেন, আমরা যেমন অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ চাইছি, তেমনি তারাও আমাদের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এটি পোর্টফোলিও বিনিয়োগ হবে। এখন তারা কী ধরনের পোর্টফোলিও বিনিয়োগ করতে চায় সে সম্পর্কে জেডাব্লিওজি-এর সভায় জানতে পারব আমরা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত সেপ্টেম্বরে টিফা চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। বৈঠকে করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তাই উভয় দেশই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কৌশলপত্র উপস্থাপন করবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore