Thursday 19 November, 2026

For Advertisement

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

9 February, 2022 5:24:56

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৪০ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৪১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড। কোম্পানিটি ৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বুধবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বে-লিজিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ইফাদ অটোস, কে অ্যান্ড কিউ,লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা,ফার্মা এইডস, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পাওয়ার টেক, স্যালভো কেমিক্যাল, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, ইউনিয়ন ব্যাংক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore