Thursday 19 November, 2026

For Advertisement

লাগামহীন ভোজ্যতেলের দাম, দুর্ভোগে ক্রেতারা

6 February, 2022 5:07:36

লাগামহীন ভোজ্যতেলের দাম। গত দুই সপ্তাহের পর্যালোচনার পর আলোচনার ভিত্তিতে তেলের দাম সমন্বয়ের নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেই নির্দেশনার তোয়াক্কা না করে ভোজ্যতেরের দাম বেড়েই চলেছে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অস্থীর স্থানীয় মোকাম। তবে উৎপাদকদের কারসাজিকেও দাম বৃদ্ধির কারন হিসেবে মনে করেন ক্রেতারা্।

গত কয়েক মাস ধরে ধাপে ধাপে বাড়ছে তেলের মূল্য। তেল কিনতে গিয়ে ক্রেতাদের মাথায় হাত। ব্যবসায়ীদের প্রস্তাব থাকলেও নতুন করে ভোজ্যতেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে ১৫ দিনের সময় নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সেই সময় না আসতেই বাড়িয়ে বেসামাল হয়েছে তেলের বাজার।

বাজার পর্যালোচনা করে দেখো যায়, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৬৮ টাকা। লিটারে বৃদ্ধি পেয়েছে ৮ টাকা। ব্রান্ড ভেদে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের বিক্রিমূল্য ৮০০ টাকা। খোলা সয়াবিন তেলের দামেও স্বস্তি নেই। প্রতিলিটার বিক্রি হচ্ছে ১৫০ টাকার বেশি। মাসের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ৫ ভাগ। আর খোলা সয়াবিনের দাম বৃদ্ধির হার প্রায় ৪ ভাগ।

গত ১৯ জানুয়ারি সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তি মূল্য নির্ধারণের ক্ষেত্রে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore