Thursday 19 November, 2026

For Advertisement

১০৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

31 January, 2022 8:36:30

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রয়ে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০১২১৮৪১ নম্বরটি। তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৬৫০৭৭৫।

তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে বিজয়ী দুটি নম্বর ০৩৩০৪৯২ ও ০৭২৮৪০৮। প্রতিটি ৫০ হাজার টাকা করে চতুর্থ পুরস্কারের দুটি নম্বর ০৬১৯৫২৯ ও ০৮৯৪৪২০। পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা করে ৪০টি নম্বর।

আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ড্রটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

একক সাধারণ পদ্ধতিতে ড্র পরিচালনা করা হয়। প্রতি সিরিজের একই নম্বরধারীরা পুরস্কার পাবেন। প্রতি সিরিজে ৪৬টি করে মোট ২৯৯০টি পুরস্কার রয়েছে।

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৭টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ এবং গথ এই ড্র-এর আওতাভুক্ত।

তিন মাস অন্তর মাসের শেষ দিন প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়ে থাকে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore