For Advertisement
খাতভিক্তিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বিবিধ খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪.৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে ১১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১০.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৯.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮.৬ শতাংশ, জীবন বিমা খাতে ৬ শতাংশ, খাদ্য খাতে ৫.৯ শতাংশ, ট্যানারি খাতে ৫.১ শতাংশ, ব্যাংক খাতে ৪.৯ শতাংশ, ব্যাংক খাতে ৪.৯ শতাংশ।
এছাড়া সাধারণ বিমা খাতে ৩.৭ শতাংশ, আর্থিক খাতে ৩.৫ শতাংশ, সিরামিক ৩.১ শতাংশ, আইটি ও টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, কাগজ খাতে ১.৬ শতাংশ, সিমেন্ট খাতে ১.৫ শতাংশ, ট্রাভেল খাতে ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ দর লেনদেন হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore