Friday 21 August, 2026

For Advertisement

গত সপ্তাহে মূলধন ফিরেছে ১৫ হাজার কোটি টাকা

8 January, 2022 4:55:40

দেশের পুঁজিবাজারে নতুন বছরের প্রথম সপ্তাহের পাঁচ কার্যদিবসই সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহটিতে সূচকের সাথে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা পৌনে ১৬ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৫৪ টাকায়।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৪৫৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১৫ হাজার ৮৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ০০৫ টাকা ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৮৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন দুই হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৮৭৪ টাকা বা ৫৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিট দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪০১ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৫ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৯৭ পয়েন্ট , সিএসই-৩০ সূচক ৩১৮ পয়েন্ট , সিএসই-৫০ সূচক ৫০ পয়েন্ট এবং সিএসআই ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩১০ পয়েন্টে, ১৪ হাজার ২৩২ পয়েন্টে, এক হাজার ৫২২ পয়েন্টে এবং এক হাজার ২৬৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮২টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore