Thursday 19 November, 2026

For Advertisement

নতুন দাম নির্ধারণ এলপি গ্যাসের

3 January, 2022 6:43:17

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে।

সোমবার (৩ জানুয়ারি) বিইআরসি জানিয়েছে, চলতি মাসে (জানুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা কমে ১১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ডিসেম্বর মাসে ছিল ১২২৮ টাকা।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

গত বছর টানা পাঁচদফা এলপিজির দাম বাড়ানো হয়। সর্বশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore