Thursday 19 November, 2026

For Advertisement

বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন চলছে

2 January, 2022 1:23:25

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে নতুন বছরের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে। রবিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই সঙ্গে আজ ডিএসইতে লেনেদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৩ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore