Thursday 19 November, 2026

For Advertisement

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

28 December, 2021 7:12:03

দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক হস্তক্ষেপ কামনা করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে টানাপোড়েন চলছে তা দ্রুত নিরসনের দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একটি টানাপোড়ন চলছে। এই পরিস্থিতিতে নাজুক অবস্থায় রয়েছেন শেয়ারবাজারসহ বিনিয়োগকারীরা। তাই দুটি নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েন নিষ্পত্তি এবং শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এ লক্ষ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।’

কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় শেয়ারবাজারের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করে। শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অযথা হস্তক্ষেপ বন্ধ করা খুবই জরুরি।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore