Thursday 19 November, 2026

For Advertisement

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন

19 December, 2021 5:09:39

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৮৩ পয়েন্ট অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭ টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

সিরাজগঞ্জে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাসিরাজগঞ্জে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৫ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ টাকা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore