Thursday 19 November, 2026

For Advertisement

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

6 December, 2021 5:57:33

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৬৩ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ২২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা রেনেটার ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস, অ্যাক্টিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, আল-হাজ্ব টেক্সটাইল, আর্গন ডেনিমস, এশিয়া ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, আইসিবি, আইডিএলসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, খুলনা পাওয়ার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, আরডি ফুড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore