For Advertisement
দিন দিন রেমিট্যান্স প্রবাহের নিম্নগতি
দিন দিন দেশে রেমিট্যান্সের প্রবাহের নিম্নগতি থামছেই না। গত দুই মাসে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে রেমিট্যান্স প্রবাহ। এর ফলে অর্থনীতিবিদদের ধারণা প্রবাসী বাংলাদেশিরা অবৈধ উপায়ে দেশে অর্থ পাঠাচ্ছে যার কারণে এরুপ প্রভার পরেছে রেমিট্যান্স প্রবাহে। বাংলাদেশে ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রবাসী প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। যা আগের মাসের তুলনায় ৫ দশমিক ৪৮ শতাংশ কম। আর গতবছরের নভেম্বরের সাথে তুলনা করলে ২৬ শতাংশ কম।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের শুরু দিক থেকে অননুমোদিত রুট বাধার সম্মুখীন হয়। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা যে দেশগুলোতে কাজ করে, সেগুলোসহ অনেক দেশ ভাইরাসের বিস্তার রোধে চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশে দিদ দিন রেমিট্যান্স প্রবাহ নিম্ন হওয়ার কারণ আন্তর্জাতিক হুন্ডি চক্ররা আবারও সক্রিয় হয়েছে। যার ফলে প্রবাসীরা অনেকেই এই মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে রেমিট্যান্স আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমে ৮ দশমিক ৬০ বিলিয়ন হয়েছে। আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তবে এটি এখন নিম্নগামী প্রবণতা বজায় রাখছে। গত ২৪ নভেম্বর রিজার্ভ কমে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ১ বছর আগের তুলনায় ৯ শতাংশ বেশি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore