Thursday 19 November, 2026

For Advertisement

ব্লক মার্কেটে ১২৬ কোটি টাকার লেনদেন

10 November, 2021 4:39:48

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৮০ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৬ কোটি ৯৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। তাদের ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেঙ্গল উইন্ডসোর, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফার্স্ট ফিন্যান্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়াও লেনদেন করেছে- কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, লাফার্জহোলসিম, লুব-রেফবিডি, মার্কেন্টাইল ব্যাংক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, এনআরবিসি ব্যাংক, দ্য পেনিনসুলা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, সাফকো স্পিনিং, সাইফ পাওয়ারটেক, সিলভা ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore