Thursday 19 November, 2026

For Advertisement

‘পুঁজিবাজার এখন ভালো, আরও বিনিয়োগের সুযোগ আছে’

9 November, 2021 6:16:19

দেশের পুঁজিবাজার এখন ভালো আছে। এখানে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার জিডিপির মাত্র ২০ শতাংশ অবদান রাখছে। যেখানে অন্যান্য দেশে জিডিপির ৫০ শতাংশের বেশি অবদান রাখছে। তাই পুঁজিবাজারে অনেক কিছু করার আছে, বিনিয়োগ করার জন্য অনেক সুযোগ রয়েছে।’

যুক্তরাজ্যে ‘বিএসইসি রোড শো: দা রাইজ অব বেঙ্গল টাইগার্স’ এর সমাপনী অনুষ্ঠানে সোমবার (৮ নভেম্বর) তিনি এ কথা বলেন। বিএসইসি এই রোড শোর আয়োজন করেছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার ভালো যাচ্ছে এবং ভাল করছে। আমাদের শেয়ার বাজার ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করেছে।’

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, গত ৩০ বছরের মধ্যে সামগ্রিকভাবে বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো অবস্থানে রয়েছে। এতে সূচক প্রায় সাত হাজারে রয়েছে এবং বাজার মূলধনও বেড়েছে। আমরা এখন শুধুমাত্র ইক্যুইটি মার্কেটে নয়, এরসাথে বন্ড মার্কেটেও জোরদার করছি।’

এশিয়ান ফ্রন্টিয়ার ক্যাপিটাল তাদের মাসিক তথ্য তুলে ধরে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার ২০২০ সালে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের উপর রিটার্ন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ক্যাপিটাল মার্কেট এখন প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরার জন্য প্রস্তুত, সেই সঙ্গে পুঁজিবাজারের ওপর বিশাল আস্থা রয়েছে।

বিএসইসি চেয়ারম্যান জানান, নতুন কিছু বন্ড, দীর্ঘ মেয়াদি বন্ড, পারপেচুয়াল বন্ড এবং সুকুক বন্ড বাজারে আসছে। স্টক এক্সচেঞ্জে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে। সিটি ব্যাংক হবে বাজারে পারপেচুয়াল বন্ড লেনদেন করা প্রথম ব্যাংক।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore