Sunday 23 August, 2026

For Advertisement

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

28 October, 2021 6:49:03

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে টাকার পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০৬২.৩৫ পয়েন্টে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.৯০ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

বৃহস্পতিবার, (২৮ অক্টোবর) ডিএসইএস সূচক ২.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯.৩৯ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। ডিএসইতে এদিন ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২৭ কোটি টাকা বেশি।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৩২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪১৭.৮৪ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সার্বিক সিএএসপিআই সূচক ২১৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৭০.৮৫ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২.১৭ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিন শেষে সিএসইতে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটির টাকা বেশি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore