Monday 24 August, 2026

For Advertisement

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

18 October, 2021 5:16:56

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোনালী পেপার ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষ অবস্থানে রয়েছে। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ছয় কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার।

লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে এক কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার।

লেনদের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলড় মধ্যে ফারইস্ট লাইফের ৭৪ লাখ ৩৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৬ লাখ ৪০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৪২ লাখ ৪০ হাজার টাকার, ফর্চুন সুজের ৩১ লাখ ৮২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৭ লাখ ৪০ হাজার টাকার লেন্দেন হয়েছে।

এছাড়াও রুপালি লাইফের ১৩ লাখ ৫০ হাজার টাকার, শাশা ডেনিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, লুব-রেফের ১০ লাখ ৬২ হাজার টাকার, আরডি ফুডের ১০ লাখ টাকার, লাভেলোর ছয় লাখ ৯৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ছয় লাখ ৩৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ছয় লাখ ২০ হাজার টাকার, ইফাদ অটোর পাঁচ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের পাঁচ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore