Thursday 19 November, 2026

For Advertisement

বুধবার বন্ধ থাকবে জুয়েলার্সের সব দোকান

12 October, 2021 7:04:52

শারদীয় দুর্গাপূজার জন্য বুধবার আগামীকাল (১৩ অক্টোবর) দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বলছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী পুজোর দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার অনুরোধ জানায় জুয়েলার্স সমিতি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore