For Advertisement
হঠাৎ পেঁয়াজের দামে আগুন
হঠাৎ করে পেঁয়াজের বাজারে দাম বেড়েছে। রাজধানীতে কেজি প্রতি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
সোমবার (৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটিই দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিলো। হঠাৎ করে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানান তারা।
ব্যবসায়ীরা বলছেন, তিন থেকে চার দিন হলো পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিনই দাম বাড়ছে, এভাবে দাম বাড়লে পেঁয়াজ বেচা বন্ধ করে দিতে হবে। দাম বাড়ার কারণে কাস্টমারের সংগে প্রতিদিনই কথা কাটাকাটি হচ্ছে।
খুচরা পেঁয়াজ ব্যবসায়ী শওকত বলেন, আমরা মজুদ করি না, অল্প মাল আনি বিক্রি করে ফেলি। প্রতিদিনই আমাদের বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। মাত্র তিন দিন আগেও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। ক্রেতাদের দাবি, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হোক।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore