Thursday 19 November, 2026

For Advertisement

সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ

19 August, 2021 5:42:55

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সামান্য পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে।

ডিএসইতে বৃহস্পতিবার ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪৬ কোটি ৬৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৬০.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.৩৩ পয়েন্টে এবং দুই হাজার ৪২৩.৫৪ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪১.৪৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯১টির বা ৫০.৮০ শতাংশের এবং ২৯টির বা ৭.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭০১.২৫ পয়েন্টে। সিএসইতে বৃহস্পতিবার ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির দর বেড়েছে, কমেছে ১৭১টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore