Monday 5 October, 2026

For Advertisement

রোববার খুলছে ব্যাংক, লেনদেনের নতুন সময়

22 July, 2021 5:44:59

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে লকডাউন শিথিল করেছিল সরকার। বিধিনিষেধের উপর শিথিলতা শেষে আগামীকাল ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন জারি থাকবে। তবে কঠোর লকডাউনের এই সময়ে রোববার (২৫ জুলাই) থেকে ব্যাংক খোলা রাখার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও খোলা রাখা হবে। এছাড়া লেনদেন হবে শেয়ারবাজারেও।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, কঠোর লকডাউন চলাকালে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore