Monday 6 July, 2026

For Advertisement

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত ঘোষণা

20 May, 2026 5:59:37

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসি প্রাঙ্গণে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ মে) বর্তমান কমিটির পক্ষ থেকে নির্বাচনের এই সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর জানান,বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তিনি নির্বাচন দ্রুত আয়োজনের লক্ষ্যে দেশে ফিরে এসেছেন।

তিনি বলেন,‘মেয়াদ শেষ হয়েছে যে কারণে দেরি না করে দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক তা চাইনি। গতকাল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, আসন্ন নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অংশ নেবেন চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে থাকছেন শিবা শানু ও জয় চৌধুরী।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore