For Advertisement
জাতীয় কবি কাজী নজরুলের নাতি বাবুল মারা গেছেন
‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
কাজী নজরুল ইসলামের ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীর বাড়িতে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন কাজী বাবুল। পরে তাকে সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল বাবুল কাজীকে। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায়, শ্বাসনালীও পুড়েছে।
স্বাধীনতার পরপর কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে আনার সময় পরিবারের সঙ্গে আসেন বাবুল কাজী। পরে তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore