- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
ঘূর্ণিঝড় ইয়াস: পাটুরিয়া-আরিচায় সীমিত আকারে ফেরি চলাচল
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল করছে। বুধবার বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে ঢেউ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে সীমিতভাবে ফেরি চলাচল করছে।
তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ছোট বড় মোট ২০টি ফেরি থাকলেও জরুরি যানবাহন পারাপারের জন্য মাত্র ২/৩টি ফেরি চলাচল করছে। যদি অবস্থা অনূকুলে না আসে, তাহলে দুর্ঘটনা এড়াতে যেকোন সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। সীমিত আকারে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।
অপরদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মঙ্গলবার (২৫ মে) বিকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: