- যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি
- ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
- হজের মৌসুমে কোন দিনগুলোতে ওমরাহ করা মাকরুহ?
- ১ জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ, রাজস্ব জমা হবে ‘এ-চালান’ পদ্ধতিতে
- দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য জরুরি নির্দেশনা
- বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ওজন কমাতে খাবার বাদ দেওয়া শরীরের পক্ষে ভালো, নাকি ক্ষতিকর?
- ইরানের ওপর নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত ঘোষণা
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
অস্ত্রের মুখে তুলে নিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোক্তভোগী ওই কিশোরী স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাকে পাশের বাড়ির দুলাল শেখের মাদকাসক্ত ছেলে স্বপন (২৫) ও কোয়ালিকান্দী গ্রামের শুকর আলী ফকিরের ছেলে মোটরসাইকেল চালক সাফিউল (২৩) শুক্রবার দিবাগত রাতে তার ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকার একটি বাড়িতে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত শামছুল হুদা খান জানান, এ ঘটনার ওই কিশোরী ভাই ফরিদুল বাদী হয়ে ধর্ষক স্বপনকে প্রধান আসামী ও সহযোগী সাফিউলকে আসামী করে মামলা করে। রবিবার ভোরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ নিজ বাড়ি থেকে আসামী ধর্ষকের সহযোগী সাফিউলকে গ্রেফতার করে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: