For Advertisement
জাতীয় নির্বাচন ঘিরে সীমান্তে অস্ত্র ও অপরাধ দমনে বিজিবি তৎপর
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অস্ত্র ও অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এখন মানব পাচার একদমই নেই। যেসব চোরাচালান পণ্য সীমান্ত পেরিয়ে আসছে, সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপি ক্যাম্পে চোরাচালান জব্দের প্রেস বিজ্ঞপ্তিকালে তিনি এসব কথা বলেন। এ সময় শংকুচাইল ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চলতি বছরের প্রথম ১০ মাসে ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। এসব পণ্যের মধ্যে মাদক ছাড়াও শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ নানা পণ্য রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি-৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তের দায়িত্বে রয়েছে। চলতি ১০ মাসে এসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, বৃহস্পতিবার ভোরে কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। জেলার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore