For Advertisement
এক স্কুলের ৩২০ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর ৩২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশসহ শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উৎসবে মেতে উঠেন শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষাথীরা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকরা। এর আগেও একাধিকবার শতভাগ পাশসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাশসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছর বোর্ডে দেশ সেরার স্থান দখল করে আসছে প্রতিষ্ঠানটি।এর ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ৩ জনসহ মোট ৩২০ পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশসহ ৩২০ শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।
পাশ করা শিক্ষার্থী শাহরিয়ার আফ্রাদ, শেয়শ্রী সরকারসহ অন্য শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ ফলাফল।বিদ্যালয়ের পাশাপাশি হোম ভিজিট ও বিশেষ ক্লাশের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাশে দুর্বল তাদের আলাদা নজরদারিসহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে।পাশাপাশি অভিভাবকরাও খেয়াল রেখেছেন।
প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে সমন্বয় হচ্ছে ভাল ফলাফলের মূলমন্ত্র। আর আমাদের মূলমন্ত্র হচ্ছেন আবদুল কাদির মোল্লা।তার সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় সাফল্যের ফলাফল অব্যাহত রাখতে পারছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন,শতভাগ পাশসহ দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে এ প্রতিষ্ঠানটি দেশসেরা।মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।সার্বিকভাবে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এ সফলতা এনে দিচ্ছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore