Tuesday 20 October, 2026

For Advertisement

খুন হওয়া সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি উদ্ধারে তোলপাড়

10 June, 2025 11:58:56

বছরখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া থেকে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহে তোলপাড় চলছে।

কু‌ষ্টিয়া শহ‌রের একটি বহুতল ভব‌নের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের ট‌য়োটা ল্যান্ড ক্রুজার প‌্যারা‌ডো ব্রান্ডের কা‌লো রংয়ের গাড়িটি রাখা ছিল। প্রায় ‌তিন মাস আগে গা‌ড়ি‌টি গ‌্যা‌রে‌জে আনা হয় ব‌লে সূত্রে জানা গে‌ছে। গা‌ড়িটি নি‌য়ে স‌ন্দেহ হ‌লে পু‌লিশ গা‌ড়ির মা‌লি‌কের সন্ধা‌নে না‌মে। সোমবার (৯ জুন) রা‌তে যাচাই-বাছাই ক‌রে পু‌লিশ জান‌তে পা‌রে পু‌লিশ লাইনের সাম‌নে শা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জে রাখা গা‌ড়ি‌টির মা‌লিক খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের।

ঘটনাস্থলে থাকা কু‌ষ্টিয়া ম‌ডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক (এসআই) স্বপন বলেন, তল্লাশি চা‌লি‌য়ে গা‌ড়ির ভেতর থে‌কে সংসদ সদস‌্যর স্টিকার ও গা‌ড়ির কাগজপত্র পাওয়া গে‌ছে। কাগজে গা‌ড়ি‌টির মা‌লিক আনোয়ারুল আজিম আনার এম‌পির নাম র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি‌টি এখা‌নে কীভা‌বে এলো তা নি‌য়ে তদন্ত চলছে। গা‌ড়ি‌টি পু‌লি‌শি ‌হেফাজ‌তে নি‌য়ে রা‌তে গ‌্যা‌রে‌জের প্রহরী‌কে দেখভা‌লের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

সাংবাদিকদের হা‌তে আসা গা‌ড়ির কাগজপ‌ত্রে ২০২৩ সা‌লে ম‌ডে‌লের ট‌য়োটা ব্র‌্যা‌ন্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। চেসিস নং JTMAA7BJ804035183, ইঞ্জিন নং F-33A0038578 উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জুনায়েদ হোসাইন বলেন, সাধারণ জনগণের কাছ থেকে আমরা একটি খবর পাই যে সাফিনা টাওয়ারে একটি গাড়ি আছে। ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি কয়েকমাস ধরে রাখা আছে। বের করা হয় না, মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। পরে আমরা সাফিনা টাওয়ারের নিচে গ্যারেজে গিয়ে দেখি অনেক দামি গাড়িটা। গাড়ির ড্রাইভার আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে ড্রাইভার একজনকে কল দেন। আমি তার সাথে কথা বলেছি। কিন্তু উনি কোনো তথ্য দেননি। পরে পুলিশের টিম আসে এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করে। গাড়ির কাগজপত্র লাইসেন্স এসব দেখে জানতে পারি গাড়িটা এমপি আনারের। বিষয়টি তদন্ত করে দেখা হোক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যারা এই গাড়ি রাখার ব্যবস্থা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে দ্রুত।

স্থানীয়রা বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছে। এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। এর বেশি আমরা কিছুই জানি না।

গাড়িচালক শান্ত বলেন, আজ থেকে ৫ বছর আগে আমি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির ড্রাইভার ছিলাম। এখন আর নেই। আমি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করি। জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তারা দুজন আমাকে চাবি দিয়ে গাড়ি স্ট্যার্ট দিতে বলেন। জেনুইন লিফ টোব্যাকোর বেলাল ও জাহিদ স্যারের হুকুমে আমি স্ট্যার্ট দিয়েছি। গাড়ির মালিক কে? তা আমি জানি না। বেলাল স্যার আর জাহিদ স্যার সব কিছু জানেন। তাদের হুকুমে গাড়ি স্ট্যার্ট দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। গাড়ি থেকে পুলিশ কাগজপত্র, লাইসেন্স ও স্টিকার উদ্ধার করেছে। সেখানে গাড়ির মালিকের নাম লেখা আছে। এই গাড়িটি আমি কখনো চালাইনি।

এ বিষ‌য়ে জান‌তে শা‌ফিনা টাওয়া‌রের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওর‌ফে শা‌হিনের মোবাইলে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন ব‌লেন, গা‌ড়ি‌টির তথ‌্য দেওয়ার জন‌্য ভব‌ন মা‌লিক সময় নি‌য়ে‌ছেন। বিষয়‌টি যাচাই-বাছাই করে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, ঝিনাইদাহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত বছরের ১৩ মে কলকাতার অদূরের বরাহনগর থেকে নিখোঁজ হন। ২২ মে কলকাতা সিআইডি দাবি করে, তিনি খুন হয়েছেন। এর কয়েক দিন পর নিউটাউনের এক আবাসিক ভবনের সেপ্টিক ট্যাংক থেকে মাংসপিণ্ড উদ্ধার হয়। আর ভাঙরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় কিছু হাড়গোড়। পরপর গ্রেফতার হন বেশ কয়েকজন সন্দেহভাজন। কলকাতায় মামলার তদন্তদকারী সংস্থা সিআইডি ঘটনার ৭৮ দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করে চার্জশিট। তবে এর মাঝে তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট তৈরি করে। কিন্তু তা প্রকাশ্যে আনেনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore