Saturday 15 August, 2026

For Advertisement

মুক্তি পেলেন নারায়ণগগঞ্জের ছাত্রদল নেতা জাকির খান

13 April, 2025 10:07:03

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন নেতাকর্মী ও অনুসারীরা।

রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেল গেট থেকে ফুল ও মালা দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, এক মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি ১টি মামলায় তিনি জামিনে আছেন।

তিনি আরও বলেন, অনেক আগে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি কাজ করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore