Wednesday 21 October, 2026

For Advertisement

সিরাজগঞ্জে কারামুক্ত সাবেক এমপি ডা.আজিজকে মারধর

8 April, 2025 11:33:29

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজকে মারধর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারে গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন—এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকে। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore