Thursday 22 October, 2026

For Advertisement

রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ধাওয়া

17 December, 2024 11:59:06

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাংচুর করে পালিয়ে যায়।

এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন।

এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষনিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারপর শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore