Friday 23 October, 2026

For Advertisement

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

15 April, 2024 11:44:55

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়‌। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore