For Advertisement
নোয়াখালীতে আগুনে দগ্ধ ৪, একজনের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে একটি বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন দুই নারী’সহ আরও তিনজন।
বৃহস্পতিবার ভোরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হচ্ছেন, নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও নিহতের বেয়াইন শেফালী বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যদিনের ন্যায় ভোর রাতে সেহেরি খাওয়ার পর নিজেদের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম’সহ তার পরিবারের অন্য সদস্যরা। এর পরে কোনো একসময় সবাই ঘুমে থাকা অবস্থায় তাদের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকায় নুরুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। এসময় আগুনে দগ্ধ হয় তার ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও বেয়াইন শেপালী বেগম। সকালে বাড়ির লোকজন আগুনের লেলিহান দেখে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের ঢাকায় রেফার করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore