Tuesday 27 October, 2026

For Advertisement

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

26 January, 2024 10:42:11

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়। তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির ঘরে। জেলার তেঁতুলিয়ায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রার পারদ কমে আসায় হাড়কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সপ্তাহজুড়ে জেলাটিতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছুদিন আগেও তাপমাত্রার পারদ ছিল ৮-১০ ডিগ্রির ঘরে। এখন ঘন কুয়াশা আর উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা কমেছে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ জনপদে নিম্ন-আয়ের জনপদ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে কর্মস্থলে উদ্দেশে বের হতে দেখা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore