Wednesday 28 October, 2026

For Advertisement

অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান

14 January, 2024 11:18:29

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দি‌কে তা‌কে মু‌ক্তি দেওয়া হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মুহাম্মদ শাহাজাহান ব‌লেন, ‘বিকাল ৪টার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। বিষয়‌টি জানার পর থেকেই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে রাত ৮টার দিকে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়।’

এর আগে, কেউক্রাডং থেকে ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের হারমুন পাড়া এলাকা থেকে কেএনএফ সদস্যরা চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছে বলে অভিযোগ তোলে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore