Wednesday 28 October, 2026

For Advertisement

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

7 January, 2024 11:40:00

মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে ঝিল্লুর নামে এক নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিন সকাল ৯টার দিকে মিরকাদিম পৌরসভার টেংগোর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের পর ওই এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore