For Advertisement
নারায়ণগঞ্জে পিকআপ উল্টে প্রাণ গেল ৩ জনের
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ২ জন। নিহতরা হলেন-উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ৫ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তিনজন মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ৫ জন ব্যক্তি উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। শনিবারও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপের ওপর তারা বসেন। এ সময় ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায় এবং ৫ জনই গুরুতর আহত হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore