For Advertisement
ফরিদপুরে নিক্সন চৌধুরীকে সমর্থন দিলো জাকের পার্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে সমর্থন দিয়েছেন জাকের পার্টি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ায় সংসদ সদস্য নিক্সন চৌধুরী নিজ বাসভবনে গোলাপ ফুল দিয়ে নিক্সন চৌধুরীকে সমর্থন করেন জাকের পার্টির নেতারা। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকে জাকেরানদের ভোট দেওয়ার আহবান করা হয়।
জাকের পার্টির ফরিদপুরের সংগঠনিক জেলা-১ এর সম্মানিত সভাপতি রাজ্জাক বেপারী বলেন, পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশক্রমে, ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর মিয়া, ফরিদপুর জেলা যুবফ্রন্ট সভাপতি টিটু খান, ভাঙ্গা উপজেলা যুবফ্রন্ট সভাপতি শাহাদাত মাতুব্বর, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা মিয়াসহ ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুরের শত শত জাকেরানদের নিয়ে নিক্সন চৌধুরীর ঈগল প্রতীকের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই বাবাজানের নির্দেশ অনুযায়ী আজ থেকে সকল জাকেরানরা ঈগল প্রতীকের প্রচার করে বিজয় করবেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু করা হয়। জাকের পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, আল্লাহর খাস বান্দা অলিআল্লাহগণ। তারই ধারাবাহিকতায় জাকের পার্টির সমর্থন পেয়ে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করলে উন্নয়ন ও মূল্যায়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
জাকের পার্টির যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অনেকে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore